odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th June 2026, ২৬th June ২০২৬

ঢাকা-১৭ উপনির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন কাজী মামুন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৪ June ২০২৩ ২১:৩০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৪ June ২০২৩ ২১:৩০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৭ আসনের আসন্ন উপনির্বাচনে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনীত লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী কাজী মো. মামুনূর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্রটি জমা দেয়া হয়।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেয়ার সময় জাপার প্রার্থী মো. মামুনূর রশিদের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, মিজানুর রহমান দুলাল, জহির উদ্দিন জহির, শাহ আলম তালুকদার,  ইসরাফিল হোসেন মিয়া, আমিনা হাসান, হাসনা হেনা, মঞ্জুরুল হক সাচ্চা, এজাজ আহমেদ, এম মুহিবুর রহমান, সাজিউল ইসলাম রকি, ছাত্রনেতা আবু সাঈদ লিয়ন ও মিশু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মধ্যে রয়েছে রিট পিটিশনে লাঙ্গল প্রতীকের ১১৫৩/২০০০ সালের মামলার রায়ের কপি। এছাড়া ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে অনুমোদিত ও তৎকালীন মহাসচিব স্বাক্ষরিত দলীয় গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ কপি।



আপনার মূল্যবান মতামত দিন: