odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 28th September 2026, ২৮th September ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও পিস্তলের কভার উদ্ধার

থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি বসতঘরের মাটির নিচ থেকে উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:১৭

অধিকারপত্র ডটকম, সারাদশ ডেক্স :কুষ্টিয়ার প্রতিবেদক :

কুষ্টিয়ার কুমারখালীতে একটি বসতঘরের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গ্রামের মো. মোবারক আলীর (৭০) বসতঘরের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থানা থেকে লুট হওয়া তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেন।

ক্যাম্প সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টরা আরও তদন্ত করছেন বলে জানা গেছে।

 

🚨 থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে বসতঘরের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। এ সময় দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভারও উদ্ধার করা হয়।

:
#কুষ্টিয়া #কুমারখালী #পিস্তলউদ্ধার #গুলিউদ্ধার #অস্ত্রউদ্ধার #থানালুট #কয়া #বারাদি #অধিকারপত্র