odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৫৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ June ২০২৩ ১৬:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ June ২০২৩ ১৬:৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। 

গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে। 

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৮৬৪০পিস ইয়াবা, ৭৬ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা ও ২৫৭ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: