odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

দ্বিগুন দামে ওএমএসের চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৭ September ২০১৭ ১৯:৫১

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৭ September ২০১৭ ১৯:৫১


বেড়েই চলেছে চালের দাম। বেসরকারি পর্যায়েতো বটেই সরকারি পর্যায়েও খোলা বাজারে আগের যে কোন সময়ের চেয়ে দ্বিগুন দামে রোববার চাল বিক্রি হয়েছে। অর্থাৎ আগে যে চাল ছিলো ১৫ টাকা কেজি রোববার তা বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে। তবে আটার দাম আগের মতই ১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরকার অভ্যন্তরীণ বাজার থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে না পারায় এমনটা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের কর্মকর্তারা।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ইতিপূর্বে সাংবাদিকদের জানিয়েছেন, ওএমসের চালের দাম পুন:নির্ধারণ করে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। আগে যখন বেসরকারি পর্যায়ে চালের দর ছিল ৩০ টাকা কেজি। সে সময় ১৫ টাকা কেজি দরে ওএমএসে চাল বিক্রি করা হয়েছে। কিন্তু এখন চালের দর ৫০ টাকা কেজি। তাই ওএমএসে চালের দাম হবে ৩০ টাকা। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় ওএমএসের চালের দাম ১৫ টাকা কেজিই রাখতে চেয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় দাম বাড়িয়ে দ্বিগুণ করতে বলেছে। রোববার থেকে শুরু হতে যাওয়া ওএমএসের প্রস্তুতি সম্পর্কে কর্মকর্তারা জানান, প্রথম দিন সারা দেশে শুরু করা সম্ভব হয় নি। এমনকি রাজধানীর সব জায়গায় শুরু করা যাবে না। ধীরে ধীরে তা সম্প্রসারণ করা হবে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধনও করা হবে না। সারা দেশে ৬০০ ওএমএস ডিলার রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: