odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ July ২০২৩ ২০:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ July ২০২৩ ২০:৫৫

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং আরো দুই নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই বৈঠক হয়।

বৈঠক শেষে সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চিলেরি সাংবাদিকদের বলেন, “নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যালোচনায় দুই সপ্তাহের জন্য আমরা এখানে এসেছি।পর্যালোচনা শেষে ইইউ’র উচ্চ পদস্ত কর্মকর্তাদের জানাবো।

গত রবিবার (০৯ জুলাই) ভোরে ইইউ প্রতিনিধিদল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করে। সফরের দ্বিতীয় দিন (সোমবার) আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবে।



আপনার মূল্যবান মতামত দিন: