odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

বৈরী আবহাওয়া : পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৬:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৬:৫৪

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে আগত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার কথাও জানানো হয়। 

বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ প্রেক্ষিতে দ্বীপে যেন কোনো পর্যটক আটকা না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ায় কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সংকেত জারি থাকায় পর্যটকবাহী জাহাজসহ সেন্ট মার্টিন রুটে চলাচলকারী সকল নৌযান মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দে।ওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাই সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাওয়া এবং আগে থেকে অবস্থানরত পর্যটকদের আজকেই  দ্বীপ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: