রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে।
মানববন্ধনে বক্তারা বলেন, হামলকারীরা যতই শক্তিশালী হোক না কেন; তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। অনতিলম্বে এসব দুর্বৃত্তের নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাই। বক্তারা আরও বলেন, হামলা-ভাঙচুর চালিয়ে কেউ গণমাধ্যমের কার্যক্রম রুখে দিতে পারেনি, পারবেও না। গণমাধ্যম তার স্বকীয় বৈশিষ্ট নিয়ে এগিয়ে যাবে। গণমাধ্যমকর্মীদের আরও সাহসী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বক্তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাঙামাটি, রাজশাহী, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, বান্দরবান, নরসিংদী, রাজবাড়ী, পাবনা, বরিশাল, মাদারীপুর, শেরপুর, নাটোর, লক্ষ্মীপুরসহ দেশের অন্যান্য শহরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গোলাম মাওলা রনি ডিপ স্টেট র’ গণভবন ভাইরাল বক্তব্য অধ্যাপক_মোহাম্মদ_ইউসুফ_আলী বাংলাদেশের_প্রথম_শিক্ষামন্ত্রী বাংলাদেশের_শিক্ষার_ইতিহাস কীওয়ার্ড: মিজানুর রহমান সিনহা অধ্যাপক আবু ইউসুফ ফকির মুন্সীগঞ্জ-১ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী লৌহজং কলমা গ্রাম শোক সংবাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক আবু ইউসুফ ফকির মুন্সীগঞ্জ-১ কলমা গ্রাম লৌহজং কায়সার কামাল হাওড় উন্নয়ন ভুয়া তালিকা টাস্কফোর্স

আপনার মূল্যবান মতামত দিন: