odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৯ December ২০২৪ ২১:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৯ December ২০২৪ ২১:৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এপর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৩১ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭৮ জন।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩, ঢাকা উত্তর সিটিতে ১০৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮, খুলনা বিভাগে ৬০ জন রয়েছেন।

এ ছাড়াও রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: