odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th August 2026, ৮th August ২০২৬

ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ২৫ December ২০২৪ ২২:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২৫ December ২০২৪ ২২:৪৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রতি সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।’

তিনি আজ বুধবার সন্ধ্যায় সিলেট সফরে এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: