odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১১ January ২০২৫ ২৩:০৩

odhikarpatra
প্রকাশিত: ১১ January ২০২৫ ২৩:০৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৫৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে এক জন, চট্টগ্রাম বিভাগে চার জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয় জন, ঢাকা উত্তর সিটিতে নয় জন এবং দক্ষিণ সিটিতে পনের জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এক জন করে রোগী রয়েছেন।

২০২৫ সালে এ পর্যন্ত চার জন রোগী মারা গেছেন। এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।