odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে : ইসলামী আন্দোলন

odhikarpatra | প্রকাশিত: ১৪ February ২০২৫ ২২:২৪

odhikarpatra
প্রকাশিত: ১৪ February ২০২৫ ২২:২৪

 ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম ও ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনো একটি গোষ্ঠী তৎপর রয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের নবগঠিত কেন্দ্রীয় পরিষদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামপন্থিদেরকে পিছিয়ে রাখার একটি গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই-বিপ্লবে এদেশে প্রথম সারির ইসলামপন্থিদের নেতা মুফতি ফয়জুল করীম শায়খ চরমোনাই নতুন স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তার এই সাহসিকতা এবং অবদানকে নতুন প্রজন্মের জন্য ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে।

তিনি বলেন, ইসলামপন্থিদের পেছনে ফেলে রাখার দিন শেষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। এসময় তিনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মো. কামরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সেক্রেটারী জেনারেল এবিএম রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম বিন আব্দুল বারী।



আপনার মূল্যবান মতামত দিন: