odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

সাহিত্যচর্চায় অনুপ্রেরণা—ডিআরইউর ২৯ সাংবাদিককে সম্মাননা প্রদান

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৫ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে এ বছর মোট ২৯ জন সাংবাদিক-লেখককে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি সম্মাননা প্রাপ্তদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল
সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী

এছাড়া উপস্থিত ছিলেন—
যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন,
অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,
নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী,
ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান,
কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী।

এবার সম্মাননা পেয়েছেন যেসব সাংবাদিক-লেখক

কথাসাহিত্য (গল্প ও উপন্যাস):
রকিবুল ইসলাম মুকুল, আমিরুল মোমেনীন মানিক, জহিরুল ইসলাম, ফারুক খান, জামশেদ নাজিম, মুজতাহিদ ফারুকী, ইন্দ্রজিৎ সরকার।

কাব্য (কবিতা ও ছড়া):
হাসান হাফিজ, মুহম্মদ আবদুল বাতেন, সালাম ফারুক, আতিকা রহমান, এম মামুন হোসেন।

মননশীল (প্রবন্ধ ও গবেষণা):
আসিফ হাসান, হেলিমুল আলম, আবু আলী, তরুণ সরকার, মুহম্মদ নূরে আলম, আবু সুফিয়ান, মাইদুর রহমান রুবেল, মনিরুজ্জামান উজ্জ্বল,
মেহেদী হাসান ডালিম, মেসবাহ শিমুল, প্রণব মজুমদার, ইবরাহীম খলিল, মোহাম্মদ নুরুল ইসলাম, মানিক মুনতাসির, শামসুজ্জামান শামস,
আহম্মদ ফয়েজ ও রফিকুল ইসলাম রতন।

ডিআরইউ জানিয়েছে, প্রতি বছর সাহিত্যচর্চায় সাংবাদিকদের আগ্রহ বাড়াতেই এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: