odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th March 2026, ১৯th March ২০২৬
২০২৩ সালের পর প্রতিশোধ নিলেন রাইবাকিনা, ৬‑৪, ৪‑৬, ৬‑৪ ব্যবধানে সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জয়

মেলবোর্নে রাইবাকিনার রোমাঞ্চকর জয়: অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী

Special Correspondent | প্রকাশিত: ১ February ২০২৬ ০২:১৫

Special Correspondent
প্রকাশিত: ১ February ২০২৬ ০২:১৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

২০২৩ সালের হারের প্রতিশোধ এবং ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম, এক ঢিলে দুই পাখি মারলেন এলেনা রিবাকিনা। রড লেভার অ্যারেনায় শনিবার এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আরিনা সাবালেঙ্কাকে ৪-৬, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন এই কাজাখ তারকা।

ফিরে আসার মহাকাব্য

তিন বছর আগে এই মেলবোর্নেই সাবালেঙ্কার কাছে হারতে হয়েছিল রিবাকিনাকে। সেই হারের ক্ষত মুছে দিয়ে ২৬ বছর বয়সী রিবাকিনা প্রমাণ করলেন হার্ডকোর্টে সাবালেঙ্কার একাধিপত্য চুরমার করার সামর্থ্য একমাত্র তারই আছে। ২০২২ সালের উইম্বলডন জয়ের পর এটি তার দ্বিতীয় বড় শিরোপা।

ম্যাচের গতিপ্রকৃতি

ম্যাচটি শুরু হয়েছিল বারুদঠাসা উত্তেজনা দিয়ে। ২০০৮ সালের পর এই প্রথম দুই ফাইনালিস্ট একটি সেটও না হেরে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন।

প্রথম সেট: ম্যাচের শুরুতেই সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করে নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। নিজের বিধ্বংসী সার্ভ আর গ্রাউন্ডস্ট্রোকের মাধ্যমে প্রথম সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নেন তিনি।

দ্বিতীয় সেট: চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা দমে যাওয়ার পাত্র নন। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিয়ে যান নির্ণায়ক তৃতীয় সেটে।

তৃতীয় সেট: নাটকীয়তার চূড়ান্ত ছিল শেষ সেট। শুরুতে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দমে যাননি রিবাকিনা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোরবোর্ড ৪-৩ করেন এবং শেষ পর্যন্ত একটি শক্তিশালী 'এস' (Ace) শটের মাধ্যমে জয় নিশ্চিত করেন।

আবেগী মুহূর্ত

জয়ের পর সাধারণত শান্ত থাকা রিবাকিনা এবার আবেগ ধরে রাখতে পারেননি। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে নিজের দলের সাথে উল্লাসে মেতে ওঠেন তিনি। অন্যদিকে, টানা তৃতীয় শিরোপার স্বপ্নে আসা সাবালেঙ্কাকে দেখা যায় তোয়ালে দিয়ে মুখ ঢেকে কান্না লুকাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিবাকিনা বলেন, আরিনাকে অভিনন্দন তার গত কয়েক বছরের অবিশ্বাস্য সাফল্যের জন্য। কাজাখস্তানের দর্শকদের ধন্যবাদ আপনাদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। মেলবোর্নে খেলতে আমি সবসময়ই ভালোবাসি।

পরিসংখ্যানে রিবাকিনার আধিপত্য

২০২৫ সালের ডব্লিউটিএ (WTA) ফাইনালস জয়ের পর এই অস্ট্রেলিয়ান ওপেন জয় রিবাকিনাকে টেনিস বিশ্বের শীর্ষ কাতারে শক্ত অবস্থানে বসিয়ে দিল। গত বছর ম্যাডিসন কিসের কাছে হারের পর এবার রিবাকিনার কাছে হার সাবালেঙ্কার জন্য মেলবোর্ন পার্ক যেন এক ট্র্যাজেডির নাম হয়ে দাঁড়িয়েছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: