odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬
জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের দেশপ্রেম ও আইন প্রণয়ন বিষয়ে ধারণা দেন সংসদ নেতা

সংসদ ভবনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৬ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৬ ২৩:২৯

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক, সংসদ ভবন,

 

মূল প্রতিবেদন
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ অধিবেশন পরিদর্শনে আসেন। এ সময় তারা সংসদ ভবনের শপথ কক্ষে বসে আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা শোনেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি নিজেও এই কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি শিক্ষার্থীদের দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।

এ সময় শিক্ষামন্ত্রী ও সংসদ-সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সংসদ কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিয়মিতভাবে সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: