অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
সিলেট | ০২ মে ২০২৬: তারেক রহমান ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
শনিবার বিকাল ৫টায় সিলেট স্টেডিয়াম-এ শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বাটন চাপ দিয়ে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিল খুদে ক্রীড়াবিদরা। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মাধ্যমে সারাদেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের বাছাই করে তাদের রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ দেওয়া হবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে কার্যক্রম শুরু করা হয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর এবং তত্ত্বাবধানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আপনার মূল্যবান মতামত দিন: