odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 15th July 2026, ১৫th July ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার থেকে সচিব পদে উন্নীত হয়ে সমন্বয় ও সংস্কার সচিবের দায়িত্ব পেলেন তিনি

ফারাহ শাম্মীর পদোন্নতি, মন্ত্রিপরিষদ বিভাগে সচিব হিসেবে নিয়োগ

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৬ ০০:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৬ ০০:৫৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ মে ২০২৬

অধিকার পত্র ডটকম, 

ঢাকা: সরকার ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। একইসঙ্গে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ মে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে আরও দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এসব পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: