odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th August 2026, ৬th August ২০২৬
জাতীয় দলের সাফল্য ও বসুন্ধরা কিংসের ট্রেবল জয় নিয়ে কথা বললেন অভিজ্ঞ এই কোচ

অধিকারপত্র সম্পাদক পলাশের সঙ্গে আলাপচারিতায় জাতীয় দলের গোলকিপিং কোচ নূরজামান নয়ন

odhikarpatra | প্রকাশিত: ১৯ June ২০২৬ ১৭:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ June ২০২৬ ১৭:৩৭

অধিকারপত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক

চীনের গুয়াংজু সফরে যাওয়ার পথে অধিকারপত্র ডটকমের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ নূরজামান নয়ন বাংলাদেশের ফুটবল নিয়ে নানা বিষয় আলোচনা করেেন তারমধ্যে 

 বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা, জাতীয় দলের সাম্প্রতিক অর্জন এবং ক্লাব ফুটবলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নূরজামান নয়ন বলেন, সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দল সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। বিদেশের মাটিতে অর্জিত এই জয় দলের জন্য ছিল অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।

তিনি জানান, জাতীয় দলের পাশাপাশি বসুন্ধরা কিংসের সঙ্গেও সফল সময় পার করছেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটি ট্রেবল জয় অর্জন করেছে। এক মৌসুমে তিনটি শিরোপা জয়ের এই কৃতিত্ব বসুন্ধরা কিংসের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অর্জিত হয়েছে।

নূরজামান নয়নের ভাষ্য, জাতীয় দল ও ক্লাব—উভয় পর্যায়ে সাফল্যের অংশ হতে পারা তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। বাংলাদেশ ফুটবলকে আরও এগিয়ে নিতে সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

আলাপচারিতায় মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ দেশের ফুটবলের অগ্রযাত্রা এবং জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফুটবলের আরও সাফল্য কামনা করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: