odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 9th September 2026, ৯th September ২০২৬

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ২

odhikarpatra | প্রকাশিত: ২১ July ২০২৬ ২২:২৮

odhikarpatra
প্রকাশিত: ২১ July ২০২৬ ২২:২৮

অধিকারপত্র ডটকম, ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তফা শেখ (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা শহরের সরকারি লালন শাহ কলেজ গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা শেখ উপজেলার ভবাণীপুর গ্রামের তাঁতীপাড়া এলাকার মৃত সদর শেখের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা শেখ যাত্রী নিয়ে ভবাণীপুর বাজার থেকে হরিণাকুণ্ডু উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি লালন শাহ কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোস্তফা শেখসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মোস্তফা শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুইজন বর্তমানে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: