odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬
বাবর আজম ও আবদুল্লাহ শফিকের অপরাজিত জুটিতে সহজ জয়; স্পিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান

বাবর আজমের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আনল পাকিস্তান

odhikarpatra | প্রকাশিত: ৫ August ২০২৬ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৫ August ২০২৬ ২৩:৪৭

অধিকারপত্র : ০৫ আগস্ট ২০২৬, 

খেলা ডেস্ক

পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ৯০ রানে হেরেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সমতায় শেষ করল সিরিজ।

চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বাকি চার উইকেটে মাত্র ১৪ রান যোগ করেই অলআউট হয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার আলী উসমান ও সাজিদ খান চারটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়ায় পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ওপেনার ইমাম-উল-হক ৯ ও আযান আওয়াইজ ১৮ রান করে ফিরলেও তৃতীয় উইকেটে বাবর আজম ও আবদুল্লাহ শফিক অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাবর আজম ও আবদুল্লাহ শফিক দুজনই অপরাজিত ২৪ রান করে মাঠ ছাড়েন। জয়ের মুহূর্তে বাবরের টানা দুই ছক্কা ম্যাচের সমাপ্তি টেনে আনে।