odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 19th September 2026, ১৯th September ২০২৬
থানার সামনে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংকের খালি বাসে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

রাজধানীতে বাসে আগুন, কাফরুলে তদন্তে পুলিশ

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৬ ০৩:০০

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৬ ০৩:০০

অধিকারপত্র ডটকম / নগর প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কাফরুলে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাতে কাফরুল থানার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, থানার সামনে রাস্তায় একটি খালি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে।