odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th October 2026, ৮th October ২০২৬

বিয়ের দাবিতে চার সন্তানের জনক প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন

odhikarpatra | প্রকাশিত: ৭ October ২০২৬ ২২:২৯

odhikarpatra
প্রকাশিত: ৭ October ২০২৬ ২২:২৯

বিয়ের দাবিতে চার সন্তানের জনক প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন তিন সন্তানের এক জননী। টাঙ্গাইলের কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই নারীর দাবি, প্রায় দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে সম্পর্ক গড়ে ওঠার পর তার স্বামী তাকে তালাক দিয়েছেন বলে জানান তিনি। এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত প্রতিবেদন অধিকার পত্র ডটকমে।

#অধিকারপত্রডটকম #টাঙ্গাইল #কালিহাতী #বিয়েরদাবি