odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬

‘মুক্তিযুদ্ধে ড. কামালের কোন ভূমিকা ছিল না’-নানক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ December ২০১৮ ১৫:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ December ২০১৮ ১৫:২৫

মুক্তিযুদ্ধ ও দেশের কোন ক্রান্তিকালে ড. কামাল হোসেনের কোন ধরনের ভূমিকা ছিল না। তিনি সব সময়ই ষড়যন্ত্র করে গেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আজ শনিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে যেসব বিদ্রোহী প্রার্থী ছিল তাদের অনেকেই সরে এসেছে। আগামী ১৭ ডিসেম্বরের পর আর কোন বিদ্রোহী আওয়ামী লীগে থাকবে না।