odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মিটমিট তাকানোর চেষ্টা করেন

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলো কাদের

gazi anwar | প্রকাশিত: ৩ March ২০১৯ ২২:৩২

gazi anwar
প্রকাশিত: ৩ March ২০১৯ ২২:৩২

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেলে উভয়কেই ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।


এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর ওবায়দুল কাদেরকে ডাকেন। এসময় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মিটমিট তাকানোর চেষ্টা করেন তিনি। এরপর যখন রাষ্ট্রপতি আসেন তখন পুরোপুরি তাকিয়েছেন। এসময় ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা এবং চিকিৎসার সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়।


রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার বিষয়ে একই রকম তথ্য জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রি. জেনারেল আবদুল্লাহ আল হারুন।

এদিকে ওবায়দুল কাদেরকে দেখতে সকালে থেকে জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য এবং দলের শীর্ষস্থানী নেতারা হাসপাতালে এসেছেন।

আজ রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ও পরে সিসিইউতে ভর্তি হন কাদের। এনজিওগ্রাম করে তার হার্টে ৩টা ব্লক পেয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে একটিতে রক্ত সঞ্চালন সচল করা হয়েছে।