odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 24th June 2026, ২৪th June ২০২৬

নৈতিক দায় থেকেই বিএনপির সংসদে আসা উচিত: হানিফ

Akbar | প্রকাশিত: ২৬ April ২০১৯ ১৫:৫৪

Akbar
প্রকাশিত: ২৬ April ২০১৯ ১৫:৫৪

ঢাকা,২৬ এপ্রিল(অধিকারপত্র): আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উচিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সংসদে আসা। সংসদে না গেলে জনগণ আর কোনো দিন তাদের ভোট দেবে না।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৪ জন মহিলা এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি শপথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেয়া উচিত। বাকিরা ৩০ তারিখের মধ্যেই শপথ নিয়ে জনরায়কে সম্মান করবেন বলে আশা করছি।

বিএনপি মহাসচিব ফখরুল সাহেব কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন অথচ সংসদে আসতে চান না। শপথ না নিলে মানুষ আর ভোট দেবে না।

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

এ ছাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মহিলা এমপি ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: