odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th June 2026, ২৬th June ২০২৬

তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ April ২০২০ ০৩:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ April ২০২০ ০৩:২৯

 

ঢাকা, ১০ এপ্রিল, ২০২০ : দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, সিলেট, শ্রীমঙ্গল, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙামাটি অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে।
এছাড়া খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪১ মিনিটে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও ডিমলায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭২ ঘন্টা বা ৩ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: