odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 6th November 2026, ৬th November ২০২৬

শ্রীনগর বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

| প্রকাশিত: ১১ April ২০২২ ০৫:১১


প্রকাশিত: ১১ April ২০২২ ০৫:১১

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা। 

রোববার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপাজেলা পরিষদ সংলগ্ন সদর ইউপি চেয়াম্যানের বাড়িতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক সেলিম খান, দেলোয়ার হোসেন, রাহাতুল ইসলাম রিপন, সদস্য মুনসুর মাঝি, আমীর আলী মৃধা, আবুল তালুকদার, খোকন মোরল, শেখ ইদ্রীস আলী, মিজানুর রহমান রিপন, হাফিজুর রহমান, মো. কাঞ্চন, আব্দুল মান্নান, শাখওয়াত হোসেন মুকুল প্রমুখ। 

উপস্থিত নেতাকর্মীর মাঝে নতুন কমিটির ১৭ জন নেতাকর্মী কমিটির বিরুদ্ধে মৌখিক ভাবে অনাস্থা জানায় এবং পুনরায় কমিটি আহবান করে। প্রতিবাদ সমাবেশে অংশ নেয় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা ৫শতাধিক নেতাকর্মী।  

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল শহিদুল ইসলাম মৃধাকে সভাপতি ও হাফিজুর রহমনকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্যর একটি কমিটি ঘোষণা করা হয়। এর পর ৭ এপ্রিল থেকেই দেখাদেয় অভ্যন্তরিন কোন্দল।