odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ইফতারে যেসব পানীয় রাখতে পারেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ March ২০২৩ ০৫:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ March ২০২৩ ০৫:১৮

চলছে পবিত্র রমজান মাস। এ বছরও গরমের মধ্যে শুরু হয়েছে রোজা। গর সুস্থ থাকতে সেহরি ও ইফতারে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি প্রচুর পানীয় পান করা উচিত।

বেলের শরবত

উপকরণ : পাকা বেল ২টি,  চিনি আধা কাপ, পানি ৪-৫ গ্লাস, বরফ কুচি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে বেল ভেঙে ভেতরের অংশ বের করে নিতে হবে। পানি দিয়ে বেল ভালো করে চটকে নিতে হবে। ছেঁকে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করুন। বরফ দিয়ে পরিবেশন করুন।
তরমুজের শরববত

উপকরণ : কাটা তরমুজ, চিনি পরিমাণমতো, বরফকুচি, বিট লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : তরমুজের বিচি ফেলে সেগুলো ব্লেন্ড করে নিন। এবার এতে চিনি আর বিট লবণ যোগ করুন। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। কেউ কেউ স্বাদ বাড়াতে ২ চা চামচ গুঁড়া দুধ যোগ করতে পারেন। এবার গ্লাসে ঢেলে এতে বরফ কুচি যোগ করুন।

বাদাম দুধের শরবত

উপকরণ :  ঠান্ডা ঘন দুধ ১ লিটার, কাঠবাদাম, পেস্তাবাদাম ও কাজুবাদাম আধা কাপ, মধু ৪ টেবিল চামচ, চিনি স্বাদমতো,বরফকুচি। 

প্রস্তুত প্রণালি : বাদামগুলোকে হালকা ভেজে ভিজিয়ে রাখুন। ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিন। ভালো করে দুধ জ্বাল দিন। ঘন দুধের সঙ্গে বাদাম বাটা মিশিয়ে ব্লেন্ড করে নিন। সব উপকরণ মিশিয়ে নিন। বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।



আপনার মূল্যবান মতামত দিন: