odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

পদ্মা সেতুতে স্প্যান বসানোর খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেক্সবার্তা | প্রকাশিত: ২ October ২০১৭ ১৭:০১

ডেক্সবার্তা
প্রকাশিত: ২ October ২০১৭ ১৭:০১

দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসানোর খবরে উচ্ছ্বসিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রিটজ কার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি। আমি খুব খুশি।

এ সময় আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা, বাঙ্গালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যা চাই, তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, গলব্লাডার অপারেশনের পর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিলেও এদিন তিনি তা উপেক্ষা করেই দেখা করেছেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। শেখ হাসিনা দুর্নীতি অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়ার পর নিজেদের অর্থায়নেই তা করে দেখানোর সাহসী সিদ্ধান্ত নেওয়াকে স্মরণ করে বলেন, এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য বড় সিদ্ধান্ত, নিজেদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের ভাবমূর্তির সঙ্গেও জড়িত।তিনি বলেন পদ্মার মতো একটি খরস্রোতা নদীতে এমন বড়মাপের সেতু নির্মাণ কাজে হাত দিয়ে আমরা বিশ্বের বুকে উদাহরণ সৃষ্টি করেছি।