odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত নাটোর গড়তে চাই: প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০১:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০১:০২

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত সুন্দর নাটোর গড়তে চাই। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কৃষিপ্রধান এলাকা হিসেবে নাটোরে কৃষির উন্নয়ন সাধন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। গতকাল শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। সর্বজনীন প্রকল্পের এ কার্ডটি পরিবারের নারী প্রতিনিধির নামে হবে। পর্যায়ক্রমে অবস্থানভেদে সবাই এ কার্ড পাবে। এ কার্ডের নির্দিষ্ট কোনো গ্রুপ থাকবে না। যাদের নামে ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হবে তাদের আর অন্য কোনো কার্ড দেওয়া হবে না।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।

এর আগে প্রতিমন্ত্রী নাটোর সার্কিট হাউজে পৌঁছালে নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি সার্কিট হাউজ থেকে তার নির্বাচনী এলাকা লালপুরের গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন: