odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th June 2026, ৫th June ২০২৬
জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও মুক্তির ৩১ দফা জাতীয় দাবি উপস্থাপন করবে বিএনএডিপি

odhikarpatra | প্রকাশিত: ৫ June ২০২৬ ১৯:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৫ June ২০২৬ ১৯:৪৪

প্রকাশের তারিখ: ৫ জুন ঢাকা 

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার নিশ্চিতকরণ এবং পূর্ণ ও অর্থবহ অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স ফর ডিসএবিলিটি প্রফেশনালস (বিএনএডিপি)।

সংগঠনটির উদ্যোগে আগামী ৬ জুন ২০২৬, শনিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে “মিট দ্য প্রেস” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ এবং সামাজিক-অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে “প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও মুক্তির ৩১ দফা জাতীয় দাবি” উপস্থাপন করা হবে।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম পেশাজীবীভিত্তিক প্রতিবন্ধিতা বিষয়ক নিউজলেটার “Light for Inclusion (একীভূতকরণের আলো)”-এর মোড়ক উন্মোচন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনএডিপি মনে করে, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেট ও রাষ্ট্রীয় নীতিমালায় প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের প্রয়োজন ও অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। এ লক্ষ্যেই সংবাদমাধ্যমের সামনে তাদের দাবিসমূহ তুলে ধরা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: