odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

বিএনপি ধর্ম ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক : ওবায়দুল কাদের

Admin 1 | প্রকাশিত: ১৬ April ২০১৭ ০৯:৩৩

Admin 1
প্রকাশিত: ১৬ April ২০১৭ ০৯:৩৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস বলে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও ওই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোন চুক্তি কিংবা জোট হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকে কওমী মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে ঘুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আসা।
তিনি বলেন, প্রায় ১৪ লাখ কওমী মাদ্রাসার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকবে। তাই আমরা কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছি। কওমী মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়ন ও নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রগতির যে পথ সেটাই হচ্ছে বাস্তবতা। আর বাস্তবতাই হচ্ছে প্রগতিশীলতা। বাস্তবতাকে বাদ দিয়ে কেউ প্রগতিশীল হতে পারে না।
বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খ্রিষ্টান সম্প্রদায় স্টার সানডের দিন সরকারি ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছেন। এছাড়া তারা মন্ত্রিসভায় তাদের অংশিদারিত্ব, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ-সুবিধাসহ বেশ কিছু দাবি তুলেছেন। এগুলো নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ-আলোচনা করবো।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: